News: অত্র ইসলামপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শিক্ষা নগরী রাজশাহী বিভাগের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলাস্থ সদর উপজেলাধীন ১১ নং ইসলামপুর ইউনিয়নের বাঁঠাপাড়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থাপিত হয়ে ১ম শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হয় এবং০১/০১/১৯৭৪ খ্রিঃ তারিখ হতে নিম্ন মাধ্যমিক (১ম শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত) হিসেবে অনুমোদন লাভ করে । পরবর্তীতে ০১/০১/১৯৯৭ খ্রিঃ তারিখে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে অদ্যাবধি ছাত্রীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করে আসছে ।

ইসলামপুর বালিকা উচ্চ বিদ্যালয়
EIIN NO:124532

প্রধান শিক্ষকের বানীঃ

Md.Tamiz Uddin

যে কোন আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক,মাধ্যমিকও উচ্চ শিক্ষার স্তর গুলো পরস্পর সম্পৃক্ত ও নির্ভশীল। কিন্ত সমকালীন জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনে এবং ন্যূনতম সামাজিক মযার্দায় জীবনযাপনের জন্য সর্বোপরি প্রাথমিক শিক্ষার বুনিয়াদ প্রতিষ্ঠা ও উচ্চ শিক্ষার প্রস্ততি গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। কেননা মাধ্যমিক শিক্ষা স্তর সম্পূন্ন করার মাধ্যমেই শিক্ষার্থীগন একদিকে যেমন প্রাধ্যমিক স্তর থেকে প্রাপ্ত জ্ঞান,মেধাকে সমৃদ্ধ ও সুসংহত করতে পারে অন্য দিকে নিজেকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে উচ্চ শিক্ষার জন্য পরিপূর্ণ ভাবে প্রস্তত করে তুলতে সক্ষম হয়। মাধ্যমিক শিক্ষার পর্যায় যাই হোক না কেন একথা অনস্বীকার্য যে, মাধ্যমিক শিক্ষা স্তরেই শিক্ষার্থীদের ভবিষ্যত প্রতিষ্ঠা ও এর মান নির্ভরশীল।